Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সদরে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্রশাসনের সংলাপ ও গণশুনানি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:২১ পিএম
যশোর সদরে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্রশাসনের সংলাপ ও গণশুনানি

ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলায় ইউনিয়ন ও উপজেলা নারী সহায়তা ফোরামের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর সদর উপজেলা বিআরডিবি সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়ার লাইট হাউস কনসোর্টিয়ামের সহযোগী সংগঠন অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের সিভিক এনগেজমেন্ট ফান্ড এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও কনসাল্টিং গ্রুপের পরিচালনায় বাস্তবায়নাধীন ‘নাগরিকত্ব’ (এনসিওরিং সিটিজেন রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রু ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু স্ট্রেংদেন ক্যাপাসিটি অব জেন্ডার অ্যাক্টিভিস্টস, সিএসও অ্যান্ড সিবিও) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়া হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন এবং উপজেলা মেডিকেল অফিসার গুলশানা রহমান। এ ছাড়া সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নারী সহায়তা ফোরামের ৩০ জন সদস্য এতে অংশ নেন।

গণশুনানিতে সরকারি সেবাদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে ফোরামের সদস্যরা তৃণমূলের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। আলোচনার মধ্যে ছিল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অ্যাম্বুলেন্স সুবিধা চালু, মা ও শিশু সহায়তা ভাতা কার্যকর করা, প্রতিবন্ধী ভাতার সংখ্যা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ডিজিটাল যৌন হয়রানি বন্ধ করা। এ সময় বক্তারা স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানের আশ্বাস দেন।

প্রকল্প কর্মকর্তা এমরান চৌধুরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়ে সহযোগিতা করেন উপজেলা সমন্বয়ক জাহিদ হাসান ও উত্তম কুমার মাহাতো।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)