Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাউরুটিতে বিষ্ঠা, নেই উৎপাদনের তারিখ ও মূল্যতালিকা; যশোরে বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৬:৪৯ পিএম
পাউরুটিতে বিষ্ঠা, নেই উৎপাদনের তারিখ ও মূল্যতালিকা; যশোরে বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

টাটকা লাইভ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরে পাউরুটিতে বিষ্ঠা পাওয়া, পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে টাটকা লাইভ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভোক্তা মোঃ মাইনুল ইসলাম মিলন তাঁর শিশুসন্তানের জন্য চিত্রার মোড়ের সামনে জাবির হোটেল ইন্টারন্যাশনালের পাশে অবস্থিত টাটকা লাইভ বেকারি থেকে পাউরুটি ও কেক কেনেন। কেনা পাউরুটির মধ্যে বিষ্ঠা দেখতে পান তিনি। পাশাপাশি পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও সামনে আসে।

এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমমুজ্জামান আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বিশেষ করে শিশুদের খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নিয়মিত বাজার তদারকির ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন ভোক্তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)