Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নাশকতায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:৪৭ পিএম
যশোরে নাশকতায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আটক

যশোরে নাশকতায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী আটক ছবি: ধ্রুব নিউজ

নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাস দমন আইনের মামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে শহরের মাইকপট্টিতে নাশকতার উদ্দ্যেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সদরের বসুন্দিয়ার মৃত আশরাফ আলী সরদারের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদ ও শহরের বেজপাড়া তালতলা এলাকার শরিফুল ইসলাম সিরাজের ছেলে শহিদুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিলে ব্যানার ফেসটুন সরবরাহের অভিযোগ নাসিম আহম্মেদকে আটক করেছে পুলিশ। আটক নাসিম আহম্মেদ উপশহর এস-ব্লকের রওশন আলীর ছেলে। 

এ ছাড়া, যশোর সদরের রামনগর পিকনিক কর্ণার এলাকায় নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ৩১ জুলাই মিছিল করে। এ ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহে জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। জাহিদুল ইসলাম সদরের সিরাজসিংহা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)