Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৫:৫৭ পিএম
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ছবি: সংগৃহীত

ভারতের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা বলেছেন, ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন-জি’ আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশ। পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত তরুণরা বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন থেকেই শিক্ষা নিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় তিনি এ কথা বলেন।

বার্তায় নেহা বোরা বলেন, ‘আমরা জানি যে, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে ‘জেন-জি’ আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে।’

তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে শুভেচ্ছা জানান এবং মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)