Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পবিত্র নগরী মক্কাকে ‘যুদ্ধের ব্যানার’ বানানোর অভিযোগ হুথি প্রধানের, সতর্ক থাকার আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২০ পিএম
পবিত্র নগরী মক্কাকে ‘যুদ্ধের ব্যানার’ বানানোর অভিযোগ হুথি প্রধানের, সতর্ক থাকার আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাকেই ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি সৌদি আরব দাবি করে যে, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হুথিরা ড্রোন হামলা চালিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো মুসলিম বিশ্বে চরম প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরান।

​হুথি আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল-হুথি এক বক্তব্যে জানান, মক্কায় হামলার যে দাবি সৌদি আরব করছে তা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, রিয়াদ রাজনৈতিক ফায়দা লুটতে এবং অন্যান্য মুসলিম দেশকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনতে ‘মক্কা, কাবা ও পবিত্র স্থানগুলোকে যুদ্ধের ব্যানার’ হিসেবে ব্যবহার করছে। এই ধরণের সংবেদনশীল ধর্মীয় বিষয়কে ঢাল বানিয়ে সৌদি আরব মুসলিম বিশ্বের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সৌদি আরবে দুই শতাধিক মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা সরাসরি ইয়েমেনের ওপর বিমান হামলায় সমন্বয় ও ইন্ধন জুগিয়ে আসছে।

​এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত বা কাউকে সরাসরি অভিযুক্ত না করার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাকেই সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, মক্কা, মদিনা বা আল-আকসার মতো পবিত্র স্থানে যেকোনো ধরনের হামলা কিংবা হুমকি অত্যন্ত নিন্দনীয়। তবে মক্কার দিকে যাওয়া ড্রোন প্রতিহত করার কেবল একটি দাবি তুলে কাঙ্ক্ষিত কোনো পক্ষকে অভিযুক্ত করা যুক্তিসঙ্গত নয়।

​ইরানি মুখপাত্র আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র ও ভুয়া তথ্যের মুখোমুখি হয়ে আসছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর নজর অন্যদিকে সরিয়ে নিতে এবং মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করতে এসব মনগড়া তথ্য ছড়ানো হতে পারে। তাই যেকোনো পক্ষকে দায়ী করার আগে পুরো বিষয়টিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)