Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫৫ পিএম
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পবিত্র জুমা নামাজের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় হামলাটি চালানো হয়।

দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা মসজিদের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ধাক্কা দিয়ে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে চিকিৎসক তাহির শাহ জানান, হামলার পর অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে আইএসআইএল বা ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা এবং পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। সংগঠন দুটি নিয়মিতই দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
বিজ্ঞাপন

গত কয়েক বছরে আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলোতে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের সরকার আফগানিস্তানের তালেবান শাসকদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, দেশটির ভূখণ্ডে পাকিস্তানে হামলা পরিচালনাকারী সশস্ত্র যোদ্ধাদের তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে।

তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একাধিক আন্তসীমান্ত হামলার ঘটনা ঘটেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)