Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

একই ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ: চালু হচ্ছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫০ এ এম
একই ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ: চালু হচ্ছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’

ছবি: এআই প্রণীত

ইউরোপের ‘শেনজেন’ ভিসার মতো এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একক ভ্রমণ সুবিধা। বহুল প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই নতুন ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি ভিসার পারমিট নিয়েই গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।

​সম্প্রতি রিয়াদে আয়োজিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক পর্যটনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে যৌথ এই ভিসা প্রকল্প দ্রুতই কার্যকর করা হচ্ছে।

একক এই জিসিসি ভিসার আওতায় বিদেশি পর্যটকরা যে ছয়টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন:

​সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত।

এই ভিসা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ, ফি, আবেদনের নিয়মাবলী এবং অবস্থানের মেয়াদ সম্পর্কিত চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষগুলো প্রকল্পটির কারিগরি ও প্রশাসনিক বিষয় বাস্তবায়নে একযোগে কাজ করছে। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)