Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুক্তরাজ্যে ফিরলেও রাজপ্রাসাদের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৬ এ এম
যুক্তরাজ্যে ফিরলেও রাজপ্রাসাদের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটানোর পর সম্প্রতি সপরিবারে মাতৃভূমিতে ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তবে যুক্তরাজ্যে প্রত্যাবর্তন করলেও রাজপরিবারের কোনো অফিশিয়াল কাজ বা অফিশিয়াল দায়িত্ব পালন করবেন না এই রাজদম্পতি। গত সোমবার (৭ সেপ্টেম্বর) সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি চূড়ান্তভাবে পুনর্ব্যক্ত করেছেন রাজা তৃতীয় চার্লস।

​রাজা চার্লসের এই বার্তার পর নিশ্চিত হওয়া গেছে, ২০২০ সালে স্বেচ্ছায় রাজকীয় কাজ থেকে অব্যাহতি নেওয়ার পর হ্যারি-মেগানের পদবি ও কার্যপরিধিতে যে পরিবর্তন এসেছিল, দেশে ফেরার পরও তা অপরিবর্তিত থাকছে। রয়টার্সের সূত্রমতে, আনুষ্ঠানিক সরকারি বা রাজকীয় দায়িত্বে যুক্ত না থাকলেও হ্যারি ও মেগানের বর্তমান রাজকীয় খেতাব ও মর্যাদা কেড়ে নেওয়া হচ্ছে না, তা যথারীতি বহাল থাকবে। তবে তাদের পরিচালিত সমস্ত দাতব্য ও বাণিজ্যিক কার্যক্রম রাজপরিবারের অংশ না হয়ে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই গণ্য হবে।

​রাজপ্রাসাদ থেকে পাঠানো বার্তায় আরও স্পষ্ট করা হয়েছে যে, রাজপরিবারের সক্রিয় সদস্যদের কাজের বাইরে হ্যারি ও মেগানের আর্থিক স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে পূর্ণ সম্মান জানানো হবে। রাজকীয় কাঠামোর দিক থেকে তাদের বর্তমান আইনি ও সামাজিক অবস্থান মূলত সাধারণ বাণিজ্যিক বা সামাজিক উদ্যোক্তাদের মতোই বিবেচিত হবে।

​উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় জীবনের আনুষ্ঠানিক দায়বদ্ধতা ছেড়ে স্বাধীন ক্যারিয়ার ও নিজস্ব জীবনযাত্রার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়েন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছায় বছর অবস্থানের পর গত মাসের শেষভাগে আবারও যুক্তরাজ্যে ফিরে আসেন এই আলোচিত রাজদম্পতি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)