Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘নিউ মেক্সিকো’র নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব ট্রাম্পের, বিতর্ক তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০০ পিএম
‘নিউ মেক্সিকো’র নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব ট্রাম্পের, বিতর্ক তুঙ্গে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার ইচ্ছে প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে, ষোড়শ শতাব্দী থেকে পরিচিত এই ঐতিহাসিক স্থানটির নাম পরিবর্তনের ইঙ্গিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

​সম্প্রতি ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মানচিত্র শেয়ার করেন। সেখানে দেখা যায়, ‘মেক্সিকো’ শব্দটি লাল কালিতে কেটে নিচে নতুন করে লেখা হয়েছে ‘আমেরিকা’। পরবর্তীতে হোয়াইট হাউস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটির কোনো ব্যাখ্যা ছাড়াই পুনরায় পোস্ট করে।

​মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ‘জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম’ (জিএনআইএস)-এ থাকা বিভিন্ন জলাশয় বা ভৌগোলিক স্থানের নাম বদলানোর ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে সংবিধান অনুযায়ী, সরাসরি কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার একক সিদ্ধান্ত তিনি নিতে পারেন না; এর জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

​ট্রাম্পের এই পদক্ষেপকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধের ফলে বাড়তে থাকা গ্যাসের দাম ও চরম অর্থনৈতিক সংকট থেকে সাধারণ মানুষের মনোযোগ ঘোরাতেই প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে মানচিত্রে রং করার মতো খেয়ালে মেতে উঠেছেন। একই সঙ্গে অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেইনরিখ স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসনিক চাপ যাই থাকুক না কেন, মেক্সিকো উপসাগর, লেক অন্টারিও এবং নিউ মেক্সিকোকে তিনি সবসময় তাদের ঐতিহাসিক ও মূল নামেই ডাকবেন।

​ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ভৌগোলিক সীমানার নাম পাল্টে দেওয়ার প্রবণতা দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন তিনি। কানাডার সঙ্গে চলমান চরম বাণিজ্যযুদ্ধের আবহেই সম্প্রতি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এমনকি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নামও বদলে দেওয়ার ইচ্ছার কথা একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)