Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এবার জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত

আন্তর্জাতিক ডিস্ক আন্তর্জাতিক ডিস্ক
প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩০ পিএম
এবার জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত

এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে জেন আলফা বা স্কুল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জেনারেশন জির বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে জেন আলফা বা স্কুল শিক্ষার্থীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ, সুপেয় পানি ও নিম্নমানের মধ্যাহ্নভোজনের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রদর্শন করেছে। 

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্ব নিয়ে জেন জি-র নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ধারাবাহিকতায় এই নতুন আন্দোলন শুরু হয়।

সিজেপি গত ১৫ আগস্ট থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির মাধ্যমে এই শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। শিক্ষাবিদ ও অধিকারকর্মীদের মতে, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন (আরটিই) ২০০৯ সত্ত্বেও ভারতের বহু সরকারি স্কুলে মৌলিক সুবিধার চরম অভাব রয়েছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে,, এই গণবিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তরুণ ও এই শিশু শিক্ষার্থীরা ২০২৯ সালের সাধারণ নির্বাচনে নতুন ভোটার হিসেবে প্রভাব ফেলবে।

সূত্র: আল জাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)