Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১১:৩০ এ এম
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাটি ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওয়াশিংটনের চালানো একটি হামলায় এক বিয়ের অনুষ্ঠানের বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই'-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

​আইআরজিসি-র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে এই আক্রমণ পরিচালনা করা হয়। তাদের মূল লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক 'আরকিউ-৪' (RQ-4) এবং 'এমকিউ-৯' (MQ-9) ড্রোন হ্যাঙ্গারগুলো। ক্ষেপণাস্ত্রের প্রত্যক্ষ আঘাতে আমেরিকার একাধিক ড্রোন ধ্বংস হওয়ার পাশাপাশি পেন্টাগনের বেশ কয়েকজন পাইলট ও ফ্লাইট ক্রু সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় বিমানঘাঁটির মূল প্রযুক্তিগত কেন্দ্র ও কারিগরি অবকাঠামোগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা মার্কিন বাহিনীর সাময়িক কার্যক্রমকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)