Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:৪৯ এ এম
চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন। রবিবার (১৯ জুন) সকালে তাদের ছেলে অ্যালেক নীল ভ্যান্সের জন্ম হয়।

এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এ সুখবর জানান জেডি ভ্যান্স।

তিনি বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তাদের অন্য তিন সন্তানও নতুন ভাইকে পেয়ে খুব খুশি। এ সময় তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার ও হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান।

জেডি ও উষা ভ্যান্স ২০১৪ সালে বিয়ে করেন। তাদের বড় দুই ছেলে ইউয়ান ও বিবেক এবং এক মেয়ে মিরাবেল রয়েছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, আধুনিক ইতিহাসে প্রথমবার কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের জন্ম হলো। এর আগে ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্সের পরিবারে এমন ঘটনা ঘটেছিল।

এদিকে সিএনএন জানিয়েছে, ভ্যান্স পরিবার উত্তর ভার্জিনিয়ার গ্রামীণ এলাকায় আরো বেশি সময় কাটানোর পরিকল্পনা করছে। এজন্য তারা মিডলবার্গ এলাকার একটি বড় বাড়ির অংশ ভাড়া নিয়েছেন। তবে সরকারি বাসভবন নেভাল অবজারভেটরিতেই তাদের মূল আবাস থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)