Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভাংতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১০:০৫ পিএম
ভাংতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

পরিচয় গোপন করে বাসে ভ্রমণ করেন মন্ত্রী। ছবি: সংগৃহীত

মন্ত্রী পরিচয় গোপন করে সাধারণ যাত্রীর বেশে বাসে উঠে বাস্তব চিত্র দেখতে বেরিয়েছিলেন ভারতের কর্ণাটকের পরিবহণমন্ত্রী। কিন্তু ভাড়া দেওয়ার সময় খুচরা টাকা না থাকায় বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নামিয়ে দেন। পরে পরিচয় প্রকাশ হলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর ১০টির বেশি বিএমটিসি (বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন) বাসে যাত্রীবেশে ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ। উদ্দেশ্য ছিল সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি সরেজমিনে পর্যবেক্ষণ করা।

পরিদর্শনের সময় তিনি একাধিক অনিয়মের মুখোমুখি হন। এর মধ্যে একটি বাসে একজন যাত্রী নামার সংকেত দিলেও চালক নির্ধারিত স্টপেজে বাস না থামিয়ে চলে যান। বিষয়টি নজরে আসার পর মন্ত্রী ঘটনাস্থলেই ওই বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরেকটি ঘটনায় হেব্বাল–নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে গিয়ে তিনি কন্ডাক্টরের হাতে ১০০ রুপির নোট দেন। তবে খুচরা টাকা না থাকার কথা বলে কন্ডাক্টর টিকিট না দিয়ে তাকে বাস থেকে নেমে যেতে বলেন।

এ সময় একটি অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাতেও হস্তক্ষেপ করেন মন্ত্রী। অভিযোগ ছিল, মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক যাত্রীর কাছে ৩৬ রুপি দাবি করেন।

অভিযান শেষে বাইরাথি সুরেশ বলেন, গণপরিবহনে জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)