Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৭:২৫ এ এম
৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল

৩১ মে মধ্যযুগীয় বোফোর্ট দুর্গের পেছনে দূরে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ (বিউফোর্ট ক্যাসেল) দখলের দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে হিজবুল্লাহবিরোধী অভিযানে ‘সিদ্ধান্তমূলক পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের স্থল সেনারা এখন লিতানি নদীকে কেন্দ্র করে নির্ধারিত আগের সীমারেখার আরও গভীরে প্রবেশ করছে। একই সময়ে দক্ষিণ লেবাননের বিস্তৃত এলাকায় নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলের এই সামরিক তৎপরতার সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও অবকাঠামো ধ্বংসের কারণ হচ্ছে এবং এর অবসান হওয়া উচিত। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকেও ইসরায়েলের ওপর হামলা বন্ধ করে নিরস্ত্র হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে ‘সমষ্টিগত শাস্তি’ ও ‘ভূমি পুড়িয়ে দেওয়ার নীতি’ অনুসরণের অভিযোগ তুলেছেন।

ফ্রান্স এ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চেয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, দক্ষিণ লেবাননে চলমান বড় ধরনের সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত অস্ত্রের নীরবতা প্রয়োজন। জার্মানিও ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডারদের নির্মিত বিউফোর্ট দুর্গ লিতানি উপত্যকার ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধে ইসরায়েল এটি দখল করেছিল। পরে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় দুর্গটি ছেড়ে দেয়।

দুর্গটি পুনর্দখলের পর নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন ‘ভয়ের বাধা ভেঙে’ উদ্যোগী ভূমিকা নিচ্ছে এবং হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার জবাবে তারা অভিযান জোরদার করেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ফলে যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ২৫ জন সেনা নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)