Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল হতে পারে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০৮:০৫ পিএম
জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল হতে পারে

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ছবি: ফাইল


ইরানি তেলের জন্যে হয়তো ‍সুখবর আসতে যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে বলে যুক্তরাষ্ট্র। এমন আভাস দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট । তিনি গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো এরই মধ্যে হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। এটা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

তবে বেসেন্টের মন্তব্যের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নিন। সংশ্লিষ্টরা আশা করছে বেসেন্টের মন্তব্যের বাস্তব প্রতিফলন ঘটবে।

সূত্র: আল-জাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)