Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফ্লাইট স্থগিত করল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ১০:১৬ এ এম
ফ্লাইট স্থগিত করল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

নিরাপত্তা সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

কর্মকর্তারা বলেছেন, ‘ড্রোন-সম্পর্কিত ঘটনার ফলে জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর তারা এ পদক্ষেপ নিচ্ছেন।’

ফ্লাইট সম্পর্কিত খবরের জন্য বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে ভ্রমণকারীদের ।

ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার আগে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ছিল। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)