ধ্রুব ডেস্ক
একটি সৌদি তেলক্ষেত্র ছবি: ফাইল
আল–জাজিরার তথ্য সূত্রে জানাগেছে সৌদিতে দেড় ঘণ্টায় ৩৭ ড্রোন হামলা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছিল, তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।কখন এই হামলা হয়েছে তাও স্পষ্ট করেনি।
এই হামলা ইরানের নয় বলেও ইরানি সূত্র দাবি করেছে। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়।
এনায়েতি আরও বলেন, এসব হামলার জন্য ইরান দায়ী নয়। আর ইরান যদি এসব হামলা চালাত, তবে তা অবশ্যই ঘোষণা দিত।