Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কানাডায় হাই স্কুল ও আবাসনে বন্দুক হামলা, নিহত ১০

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:১০ পিএম
কানাডায় হাই স্কুল ও আবাসনে বন্দুক হামলা, নিহত ১০

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে একটি হাই স্কুল ও নিকটবর্তী একটি আবাসনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ কথা জানায়। খবর আল জাজিরার।

পুলিশ জানায়, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করেছে আরসিএমপি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। আরো হতাহর কেউ আছেন কি না, জনতে স্কুলটির আশপাশের ঘরবাড়ি ও আবাসনগুলোতে তল্লাশি শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)