Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রকাশ্যে এল জেনসেন হুয়াংয়ের তৃতীয় পরকীয়ার তথ্য!

রয়টার্স রয়টার্স
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:২৮ পিএম
প্রকাশ্যে এল জেনসেন হুয়াংয়ের তৃতীয় পরকীয়ার তথ্য!

জেনসেন হুয়াং ছবি: রয়টার্স

সদ্য বিদায়ী এনভিডিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রতিষ্ঠানের আরও এক নারী কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুজন মানুষ রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে আরও দুটি পরকীয়ার খবর ফাঁস হওয়ার জেরে বৃহস্পতিবার সিইও পদ থেকে সরে দাঁড়ান হুয়াং। ওই দুই নারীর একজন অ্যালিস হুয়াং, যাকে চীনের গুপ্তচর বলে সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দারা। অন্যজন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েল। 

এই বিতর্কের মধ্যেই নতুন আরেক কর্মীর সাথে তার সম্পর্কের খবর সামনে এলো।

রয়টার্স দ্বিতীয় ওই নারী কর্মীর নাম প্রকাশ করেনি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে এনভিডিয়া কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। মন্তব্যের জন্য জেনসেন হুয়াং, কিম্বার্লি পাওয়েল ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। অ্যালিস হুয়াংয়ের বক্তব্যও পাওয়া যায়নি।

৮ নভেম্বর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর জেনসেন হুয়াং এক বিবৃতিতে পরকীয়ার কথা স্বীকার করেন। তবে সেখানে তিনি কারও নাম উল্লেখ করেননি।

এআই শিল্পের বিকাশে অবদান জেনসেন হুয়াংয়ের এই বিদায় খাতটিকে বড় ধাক্কা দিতে পারে। এনভিডিয়া তাদের বিশাল আর্থিক শক্তি কাজে লাগিয়ে এবং সহজ শর্তে চিপ কেনার সুযোগ দিয়ে এআই খাতের আজকের এই বড় বাজার তৈরি করেছিল। এজন্য তারা অনেক ক্লাউড কম্পিউটিং কোম্পানি ও এআই গবেষণাগারে বড় অঙ্কের বিনিয়োগও করেছে।

৬৩ বছর বয়সি বিবাহিত জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। 

নতুন স্থায়ী সিইও খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। স্থায়ী সিইও হিসেবে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে যোগ্য ব্যক্তিদের খোঁজা হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালক ও বাইরের আইনজীবীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখাই ছিল এর উদ্দেশ্য। যদিও সে সময় পর্ষদ তার প্রতি আস্থা রেখেছিল পর্ষদ।

এদিকে এই ঘটনার জেরে বৃহস্পতিবার শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৫.৫ শতাংশ কমে গেছে। অক্টোবরের শুরুতে শেয়ারের যে সর্বোচ্চ দাম উঠেছিল, সেখান থেকে এখন পর্যন্ত এর দর ৩০ শতাংশেরও বেশি পড়ে গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)