Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ নিরাপদ খাদ্য উৎপাদনে বেকারি ও হোটেল মালিকদের প্রশিক্ষণ

স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০২:১২ পিএম
স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার অঙ্গীকার

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ‘উত্তম উৎপাদন অনুশীলন’ (GMP) বাস্তবায়নের লক্ষ্যে হোটেল মালিকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার (৫ মে) সমাপ্ত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’ (STIRC) প্রকল্প যশোর ক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে।

​সমাপনী দিনের প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত) আদ্দা আন সিনা। তিনি বলেন, “যশোরের হোটেল মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। সমাপনী সেশনে প্রায় ৩০ জন হোটেল মালিক ও প্রতিনিধি অংশ নেন। এদিন অংশগ্রহণকারীদের সরাসরি একটি হোটেলে নিয়ে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা কর্মক্ষেত্রে এর সঠিক প্রয়োগ করতে পারেন।”

​জাইকা-এসটিআইআরসি (STIRC) প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম খাদ্যের গুণগত মান ও যেন জনস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ​উৎপাদনস্থল (মাঠ) থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পুরো শৃঙ্খলকে নিরাপদ করতে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন (STIRC প্রকল্প) ডেপুটি টিম লিডার ​মিস মানা ইশিকাওয়া, খাদ্য নিরাপত্তা পরামর্শদাতা ও প্রশিক্ষক ​শাহ আরাফাত রহমান,  ইউনুস আলী ও জাহিদুল আহসান খান।

​দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হোটেল মালিকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)