Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান, সীমানা প্রাচীর টপকে দালালদের ‘ভোঁ-দৌড়’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৯:১৩ পিএম
সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান, সীমানা প্রাচীর টপকে দালালদের ‘ভোঁ-দৌড়’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: ধ্রুব নিউজ

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূহুর্তের মধ্যেই সটকে পড়ে দালাল চক্রের সদস্যরা। বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের এই অভিযানে ছিল টানটান উত্তেজনা।

বুধবার ঠিক দুপুর ১২টা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার বাসুদেব কুমার মালো’র নেতৃত্বে পুলিশি পাহারায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িটি যখন হাসপাতাল চত্বরে প্রবেশ করে, তখন সেখানে ছিল দালালদের চিরচেনা ভিড়। কিন্তু আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পাওয়া মাত্রই শুরু হয় হুড়োহুড়ি। যে যেদিকে পারেন ‘ভোঁ-দৌড়’ দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান দালালরা।

অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট ও তার দল হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড এবং প্যাথলজি বিভাগের সামনে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। দীর্ঘ এই অভিযানে হাসপাতালের প্রতিটি কোণ যাচাই করা হলেও প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে কোনো দালালকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। মূলত পুলিশের গাড়ি দেখে আগেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আধা ঘণ্টাব্যাপী এই অভিযান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল চত্বর ত্যাগ করেন।

দালাল নির্মূলের এ অভিযানে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের ডা. মৌসুমী বিনতে মানিক এবং ২৫০ শয্যা হাসপাতালের ডা. আ.ন.ম বজলুর রশিদ টুলু।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, দালালদের কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হন। ভ্রাম্যমাণ আদালতের এমন ঝটিকা অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, দালালচক্র যাতে আবারও ফিরতে না পারে সেজন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)