Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ অশীতিপর শাহাদাতের হাত ধরে প্রধানমন্ত্রী

চাচা, আমার বাপের নাম কী?'

শেখ জালাল শেখ জালাল
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০২:২২ পিএম
চাচা, আমার বাপের নাম কী?'

যশোরের শার্শার উলাশী খালের পাড়ে আজ মিলেমিশে একাকার হয়ে গেল ৫০ বছরের দুই ইতিহাস। ১৯৭৬ সালের ১ নভেম্বর যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলাশীতে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির সূচনা করেন, তখন ৩০ বছরের টগবগে যুবক শাহাদাত হোসেন ঝুড়ি-কোদাল হাতে রাষ্ট্রপতির সঙ্গী হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে সেই একই স্থানে দাঁড়িয়ে শাহাদাত হোসেন দেখলেন তাঁর যৌবনের স্মৃতিধন্য সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করছেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যখন উপস্থিত বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করছিলেন, তখন সাদা দাড়ি আর বয়সের ভারে ন্যুব্জ শাহাদাত হোসেনকে দেখে তিনি নিজেই এগিয়ে যান। পরম শ্রদ্ধায় প্রবীণ এই মানুষটির হাত ধরে প্রধানমন্ত্রী স্মিত হেসে জিজ্ঞেস করেন, “চাচা, আমার বাপের নাম কী?”

জবাবে আবেগাপ্লুত শাহাদাত হোসেন অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, “আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর মা বেগম খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিলেন।” এরপর প্রধানমন্ত্রী তাঁর বয়সের কথা জানতে চাইলে শাহাদাত হোসেন স্মৃতিচারণ করে বলেন, যখন এই খালের কাজ শুরু হয়েছিল তখন তাঁর বয়স ছিল ৩২ বছর, আর এখন তিনি আশি ঊর্ধ্ব এক বৃদ্ধ।

কথোপকথনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী হাসিমুখে জিজ্ঞেস করেন, “চাচা, আজকে কাটতে পারবেন না খাল?” প্রধানমন্ত্রীর এমন রসিকতায় বৃদ্ধ শাহাদাত হোসেন হাসিতে ফেটে পড়েন এবং ধরা গলায় বলেন, “বাবার সঙ্গে একবার এই মাটিতে কোদাল দিয়েছিলাম, এখন কি আর সেই শক্তি আছে বাজান!”

পিতার হাতের সেই কোদাল আজ সন্তানের হাতে দেখে তৃপ্তির হাসি হাসেন এই অশীতিপর বৃদ্ধ। নিজের যৌবনে খনন করা মৃতপ্রায় খালের পুনর্জাগরণ স্বচক্ষে দেখে তাঁর চোখের কোণে তখন আনন্দাশ্রু। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েই তিনি ইতিহাসের এই নতুন অধ্যায়ের সাক্ষী হন।

উলাশীতে এই আবেগঘন মুহূর্ত শেষে প্রধানমন্ত্রী একে একে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপমহাদেশে জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। পিতার শুরু করা উন্নয়নের উত্তরাধিকার আর নিজের আধুনিক ভাবনার সমন্বয়ে যশোরবাসীকে নতুন এক আগামীর বার্তা দিয়ে দিনভর এই ব্যস্ত সফর শেষ করবেন তিনি যশোর ঈদগাহ ময়দানের বিশাল জনসভায় ভাষণের মধ্য দিয়ে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)