Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৩:৪০ পিএম
গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান এখন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে। তবে এর বড় কোনো প্রভাব বাংলাদেশে না–ও পড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো স্থানে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে গভীর নিম্নচাপের কথা জানায়। সেখানে বলা হয়, এ নিম্নচাপ আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে এ নিম্নচাপের কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে অধিদপ্তর। দেশের নৌ বন্দরগুলোকেও ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

গভীর নিম্নচাপের বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে যাচ্ছে। এর প্রভাব বাংলাদেশে খুবে বেশি না–ও পড়তে পারে। তবে এর ফলে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে।

চলতি মাসের ৫ তারিখ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়। রাজধানী ও চট্টগ্রামে বৃষ্টিতে দুই নগরীর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক জেলায় বৃষ্টিতে ফসলহানিও হয়।

যদি কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে আর এর চেয়ে বেশি হলে তা অতি ভারী বৃষ্টি বলে ধরা হয়। বুধবার থেকে বৃষ্টি বেশি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর সূত্র। এ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)