Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৯:১৯ পিএম
শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের ইকরামুল কবির হত্যা মামলায় আটক আব্দুল কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দিয়েছেন। আটক আব্দুল কাদের দক্ষিণ বারোপোতা গ্রামের শাহদাত ফকিরের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত ইকরামুল কবিরকে গত ৮ এপ্রিল রাত ১১টার দিকে শার্শার সেতাই গ্রামের বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামি আব্দুল কাদের। এরপর অপরিচিত মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হয়, অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ইকরামুল কবিরকে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ৬ মে আব্দুল কাদেরসহ ৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা। আদালতের আদেশে অভিযোগটি শার্শা থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে কাকলী আক্তারকে আটক করেন। পরে তাঁর স্বীকারোক্তিতে আরও তিনজনকে আটক করা হয়। আটক ৪ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৯ মে আটক আল ফরহাদের গোয়ালঘরের মেঝেতে পুঁতে রাখা ইকরামুল কবিরের লাশ উদ্ধার করে পুলিশ।

এ মামলার প্রধান আসামি আব্দুল কাদেরকে আটক করে গত ১১ জুন ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রোববার আটক আসামি আব্দুল কাদেরের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)