Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর এমএম কলেজে অডিটোরিয়াম নির্মাণের দাবিতে অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৫:১১ পিএম
যশোর এমএম কলেজে অডিটোরিয়াম নির্মাণের দাবিতে অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

ছবি: ধ্রুব নিউজ

দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অধ্যয়নরত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম নির্মাণের দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ করেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষাবিষয়ক সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মসূচি আয়োজিত হলেও দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ মিলনায়তনের অভাব রয়েছে। ফলে বড় পরিসরে বা যৌথভাবে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম ভোগান্ত পোহাতে হয়। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে দ্রুত অডিটোরিয়াম নির্মাণের বিষয়ে পূর্বনির্ধারিত স্থান চূড়ান্ত করা, প্রয়োজনীয় সিদ্ধান্ত পর্যালোচনার অগ্রগতি, বাজেট ও অর্থায়নের পরিকল্পনা গ্রহণ এবং কাজের সামগ্রিক অগ্রগতি নিয়মিত শিক্ষার্থীদের জানানোর জোর দাবি জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে অডিটোরিয়াম নির্মাণের পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক শিক্ষা পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. আতিয়ার রহমান শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে একমত প্রকাশ করেন এবং দীর্ঘদিনের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ইতিবাচক আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে এমএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)