Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিক্ষা মন্ত্রণালয়ে সাপ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০১:৫০ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ে সাপ

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।

মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।

এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা তিনটি সাপ মেরে ফেলেন। তবে সাপগুলো কোন জাতের তা জানা যায়নি।

এদিকে, সচিবালয়ের ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে। এতে আতঙ্কিত বোধ করছেন তারা।

ভবনের ১৯ তলায় অফিস করেন এমন একজন প্রোগ্রাম অফিসার গণমধ্যমে বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, তিনি বলেন, নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে এরা বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)