Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর বোর্ডের ৩৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:১৪ এ এম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১২:৩২ পিএম
যশোর বোর্ডের ৩৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

আজ সোমবার (১০ আগস্ট) যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত 'শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের তালিকা' থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের প্রকাশ করা তালিকা বিশ্লেষণে দেখা যায়, শতভাগ পাসের তালিকায় বোর্ডের অধীনস্থ ১০টি জেলার বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এরমধ্যে  উল্লেখযোগ্য খুলনা পাবলিক কলেজ (২১৩ জন পরীক্ষার্থীর সবাই পাস), নর্দান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, খালিশপুর ক্যালিফোর্নিয়া গার্লস স্কুল ও হাসিব ড্রিম স্কুল কলেজ। পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় (১৬৪ জন পাস), বিএএফ শাহীন কলেজ (১৫১ জন পাস), বাঘডাঙ্গা দাহাকুলা মাধ্যমিক বিদ্যালয়, খেদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রমান্দপুর আর বি এস মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর অ্যান্ডা সেকেন্ডারি স্কুল, ধোপাদী আদর্শ হাই স্কুল, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। কারাপাড়া সেকেন্ডারি গার্লস স্কুল, চণ্ডীপুর ইউনিয়ন সেকেন্ডারি গার্লস স্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট। খাদিজা খাতুন সরকারি গার্লস স্কুল, সুনুপ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ ও তেশি ইংলিশ ভার্সন স্কুল। ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৯ জনের সবাই পাস), ভোমরা ইউনিয়ন পলিশ্রী সেকেন্ডারি স্কুল, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। মুলদাইর তালতলা সেকেন্ডারি গার্লস স্কুল, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)।

প্রকাশিত তালিকায় দেখা যায়, বেশ কিছু ঐতিহ্যবাহী ও ক্যাডেট কলেজ মানের প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ফলাফলে শীর্ষ স্থান ধরে রেখেছে।

যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পরিসংখ্যানে শতভাগ পাস করা ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা:

1.      খুলনা পাবলিক কলেজ (খালিশপুর, খুলনা)

2.      কারাপাড়া সেকেন্ডারি গার্লস স্কুল (সদর, বাগেরহাট)

3.      খোদেজা খাতুন গভ. সেকেন্ডারি গার্লস স্কুল (ফকিরহাট, বাগেরহাট)

4.      পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল (কুষ্টিয়া সদর, কুষ্টিয়া )

5.      মাহমুদুর রহমান সেকেন্ডারি স্কুল (যশোর সদর, যশোর)

6.    পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল (যশোর সদর, যশোর)

7.      দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (যশোর সদর, যশোর)

8.      বি. এ. এফ. শাহীন কলেজ, যশোর (যশোর সদর, যশোর)

9.      বাগডাঙ্গা দোহাকুলা সেকেন্ডারি স্কুল (মনিরামপুর, যশোর)

10.  মহাদেবপুর আর. বি. এস. সেকেন্ডারি স্কুল (কেশবপুর, যশোর)

11.  সুন্দলী সেকেন্ডারি গার্লস স্কুল (অভয়নগর, যশোর)

12.  আন্ধা সেকেন্ডারি স্কুল (অভয়নগর, যশোর)

13.  ঝিনাইদহ ক্যাডেট কলেজ (ঝিনাইদহ সদর, ঝিনাইদহ)

14.  পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল (মাগুরা সদর, মাগুরা)

15.  চরবানিয়ালি  ইউনিয়ন সেকেন্ডারি গালর্স স্কুল, চিতলমারি বাগেরহাট

16. ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী সেকেন্ডারি স্কুল (সাতক্ষীরা সদর, সাতক্ষীরা)

17.  ছলিমিয়া গার্লস সেকেন্ডারি স্কুল (মোহাম্মদপুর, মাগুরা )

18.  পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (মোরেলগঞ্জ, বাগেরহাট)

19.  ধোপাদী আদর্শ হাই স্কুল (অভয়নগর, যশোর)

20.  মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) (ফুলতলা, খুলনা)

21.  মুলদাইর তালতলা সেকেন্ডারি গার্লস স্কুল (নড়াইল সদর, নড়াইল)

22.  সখিনা গার্লস হাই স্কুল (যশোর সদর, যশোর)

23.  সেক্রেড হার্ট সেকেন্ডারি গার্লস স্কুল (যশোর সদর, যশোর)

24.  ফাতেমা বেগম গার্লস হাই স্কুল (কলরোয়া, সাতক্ষীরা )

25.  সাবেরা ফেরদৌসী সেকেন্ডারি গার্লস স্কুল (মোরেলগঞ্জ, বাগেরহাট)

26.  বালিয়াডাঙ্গা জুনিয়র গার্লস সেকেন্ডারি স্কুল (নড়াইল সদর, নড়াইল )

27.  যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি) (যশোর সদর, যশোর)

28.  নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ (খালিশপুর, খুলনা)

29.  আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (অভয়নগর, যশোর)

30.  সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (সদর, কুষ্টিয়া)

31.  তেশল ইংলিশ ভার্সন স্কুল (দৌলতপুর, কুষ্টিয়া)

32.  ক্যান্টনমেন্ট বোর্ড সেকেন্ডারি স্কুল (যশোর সদর, যশোর)

33.  শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট (শরণখোলা, বাগেরহাট)

34.  সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (সাতক্ষীরা সদর, সাতক্ষীরা)

35.  খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল (খালিশপুর, খুলনা)

36.  হাসিব ড্রিম স্কুল কলেজ (কুষ্টিয়া সদর, কুষ্টিয়া)

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)