নিজস্ব প্রতিবেদক
পিস স্কুল অ্যান্ড কলেজের ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন ছবি: ধ্রুব নিউজ
যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার নিজস্ব অডিটোরিয়ামে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন বলেন, রমজান মানুষকে শৃঙ্খলা, সংযম ও দায়িত্ববোধ শেখায়। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও যোগ করেন, পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি। এসময় তিনি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল এবং নির্বাহী সচিব গাউসুল আজম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অ্যাডমিন) মোস্তফা, পরিচালক (অর্থ) রেজওয়ান হোসেন, পরিচালক মোস্তাক আহমেদ, পরিচালক জহিরুল ইসলাম, পরিচালক হাসানুজ্জামান, পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন এবং পরিচালক বজলুর রহমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
ইফতার মাহফিলের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সারাফাত হোসাইন। সবশেষে ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।