Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৯ এপ্রিল থেকে ৫০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:০০ পিএম
৯ এপ্রিল থেকে ৫০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন ছবি: সংগৃহীত


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি জানিয়েছে, যেসব প্রার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাদেরকে আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

পিএসসি এবার বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। সে অনুযায়ী লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুলাই।পরবতর্থীতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ১০ আগস্ট এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ  ২৫ নভেম্বর।

প্র্রসঙ্গত, গত ২০২৫ সালের ২৬ নভেম্বর বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ১১ দিনের মাথায় (১০ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)