Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:০২ পিএম
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্টে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছবি: ধ্রুব নিউজ

শিশুর প্রকৃত শিক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্যারেন্টিং বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিয়ে একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিশুর মানসিক বিকাশ, নৈতিকতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে। শিশুদের প্রতি যত্নশীল আচরণ, সময় দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর প্রজন্ম।
শনিবার (২১ নভেম্বর) বিকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক, ক্যারিয়ার এক্সপার্ট ও প্যারেন্টিং ট্রেইনার এবং ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক গাউসূল আজম।

প্রধান অতিথি ড. আহসান হাবিব ইমরোজ বলেন, একটি শিশুর জীবনে প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার। মা-বাবার আচরণ, পারিবারিক পরিবেশ এবং দৈনন্দিন জীবনাচরণ শিশুর ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব ফেলে। সন্তানকে শুধু ভালো ফলাফলের জন্য চাপ না দিয়ে তার মেধা, আগ্রহ, মনস্তত্ত্ব ও স্বতন্ত্র প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। সন্তানকে সময় দিতে হবে, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। শাসনের পাশাপাশি ভালোবাসা, সহমর্মিতা ও ইতিবাচক অনুপ্রেরণার মাধ্যমে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তিনি ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ তৈরি করা। বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিবেশ, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ত্রিভাষিক ও যত্নশীল শিক্ষাব্যবস্থার উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সালের সভপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পিন্সিপ্যাল সারাফত হোসেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক, ড. মাহবুবুল আলম, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক বিশিষ্ট সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর, মোনায়েম বিল্লাহ, বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, রেজওয়ান হোসেন, মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউর, ড. জসিম উদ্দিন, তামান্না রহমান উপমা, হাসানুজ্জামান, মুস্তাক আহমেদ, বজলুর রহমান, কুতুবুল আলম প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)