Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী পারাপার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৮:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী পারাপার

বেনাপোল-পেট্রাপোল দিয়ে বুধবার (৫ আগস্ট) সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছবি: ধ্রুব নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে বুধবার (৫ আগস্ট) সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও স্থগিত রাখা হয়। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান বনি বলেন, সরকারি ছুটির কারণে বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়নি। কাস্টমস ও বন্দরের কার্যক্রমও বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যাত্রী পারাপার হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর, কাস্টমস এবং আমদানি-রপ্তানি–সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। তিনি আরও জানান, বন্দরে পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাকগুলো এদিনও নিয়ম অনুযায়ী ভারতে ফিরে যেতে পেরেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)