নিজস্ব প্রতিবেদক
সমাবেশে সভাপতির বক্তব্য দেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ড. মো. মেসবাহ উদ্দীন। ছবি: ধ্রুব নিউজ
কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস, ১-৩১ জুলাই ২০২৬’ উপলক্ষে বুধবার প্রবাসী গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদরাসা জামে মসজিদের খতীব মাওলানা আলী আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান ও সাংবাদিক মো. রোহিদুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ড. মো. মেসবাহ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের অবদান এবং গ্রাহকদের সাথে ব্যাংকের সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।