Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বারীনগরে সবজি কেনাবেচা বন্ধ, বিপাকে পড়েন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:১৭ পিএম
বারীনগরে সবজি কেনাবেচা বন্ধ, বিপাকে পড়েন কৃষকরা

বাজারে বেচাকেনা বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন কৃষকরা ছবি: ধ্রুব নিউজ

খাজনা বৃদ্ধির প্রতিবাদে যশোরের বৃহত্তর সবজির হাট বারীনগরে বৃহস্পতিবার সকালে সবজি কেনাবেচা বন্ধ করে দেন ব্যবসায়ীরা। হঠাৎ এই ধর্মঘটের ফলে বাজারে পণ্য নিয়ে আসা শত শত কৃষক চরম বিপাকে পড়েন এবং যশোর-ঝিনাইদহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাট কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত বছর বারীনগর বাজারে খাজনা ছিল প্রতি মণে ৮ টাকা। তবে চলতি পহেলা বৈশাখ থেকে নতুন ইজারা হওয়ার পর কোনো আলোচনা ছাড়াই আজ সকাল থেকে প্রতি মণে ১ টাকা বাড়িয়ে ৯ টাকা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সকাল থেকেই সবজি কেনা বন্ধ করে দেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। হঠাৎ এমন সিদ্ধান্তে সবজি নিয়ে হাটে আসা কৃষকরা বিপাকে পড়েন এবং মালবোঝাই যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

ভোগান্তির কথা জানিয়ে কৃষক নজরুল ইসলাম বলেন, সকালে সবজি কেনা বন্ধ হওয়ায় আমরা চরম বিপদে পড়েছিলাম। গরমে সবজি নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমাদের জন্য ছিল খুবই কষ্টের। কৃষক আব্দুস সাত্তার জানান, খাজনা বৃদ্ধি ও মণ প্রতি অতিরিক্ত ‘ঢলতা’ নিয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ করায় কেনাবেচা সাময়িক বন্ধ ছিল, তবে পরে প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়।

সাধারণ কৃষকদের অভিযোগ, বাজারে অনেক সময় ব্যবসায়ীরা মণে ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত 'ঢলতা' নিয়ে থাকেন। এই হয়রানি বন্ধে তারা হাট মালিকদের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাট মালিক আব্দুস সালাম বলেন, বিগত সরকারের সময় খাজনা ছিল প্রতি মণে ১০ টাকা। আমরা গত বছর তা কমিয়ে ৮ টাকা করেছিলাম। এ বছর সার্বিক লোকসান বিবেচনায় মাত্র ১ টাকা বাড়িয়ে ৯ টাকা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, একটি মহল বাজারের সুনাম নষ্ট করতে ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে কেনাবেচা বন্ধ রেখেছিল। পরে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাটি শোনার পরপরই দ্রুত সমাধানের জন্য সাজিয়ালি পুলিশ ক্যাম্পকে নির্দেশনা দেওয়া হয়েছিল। বিকেলের দিকে বাজারের পরিস্থিতি ও কেনাবেচা পুরোপুরি স্বাভাবিক হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)