Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শার নাভারন বাজারে আধুনিক শপিংমল ‘সিটি পার্ক’-এর শুভ উদ্বোধন

মোহাম্মদ হানজালা, শার্শা থেকে মোহাম্মদ হানজালা, শার্শা থেকে
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:১৫ পিএম
শার্শার নাভারন বাজারে আধুনিক শপিংমল ‘সিটি পার্ক’-এর শুভ উদ্বোধন

শার্শা, যশোর: যশোরের শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র নাভারন বাজারে যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন শপিংমল ‘সিটি পার্ক’। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সামনে রেখে সোমবার (৯ ফ্রেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনতলা বিশিষ্ট এই শপিংমলটির শুভ উদ্বোধন করা হয়।

মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছেন, আধুনিক নগর জীবনের চাহিদাকে মাথায় রেখেই ‘সিটি পার্ক’ শপিংমলটি নির্মাণ করা হয়েছে। ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেজন্য পুরো মার্কেটটি শীতাতপ নিয়ন্ত্রিত রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা এবং উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা। কেনাকাটার ফাঁকে দর্শনার্থীদের বিশ্রামের জন্য এখানে সুব্যবস্থা রাখা হয়েছে এবং সুস্বাদু খাবারের জন্য রয়েছে মানসম্মত রেস্টুরেন্ট।

শপিংমলটিতে নারী, পুরুষ ও শিশুদের জন্য রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের পোশাকের সমাহার। কসমেটিক্স, জুতা, শার্ট, প্যান্ট ও থ্রি-পিসসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদ উপলক্ষে এই মার্কেটটি ক্রেতাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন দোকানদার ও মার্কেট পরিচালনা কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে নাভারন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নাভারনের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানে এমন আধুনিক শপিংমল স্থানীয় অর্থনীতিতে গতির সঞ্চার করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শপিংমলের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নাভারন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আব্দুস সামাদ কাসেমী। দোয়ায় ব্যবসায়ীদের বরকত ও ‘সিটি পার্ক’ শপিংমলের সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)