Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছার আন্দুলিয়া সীমান্তে এয়ারগান ও গ্যাস পিস্তল উদ্ধার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ০১:২৭ পিএম
চৌগাছার আন্দুলিয়া সীমান্তে এয়ারগান ও গ্যাস পিস্তল উদ্ধার

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর চৌগাছার আন্দুলিয়া বিওপি চারটি এয়ারগান, একটি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার রাতে দৌলতপুর গ্রামের মাঠের ভেতর থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানাধীন দৌলতপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেছে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)