Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাচ্যসংঘে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক চোর শালিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫০ পিএম
প্রাচ্যসংঘে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক চোর শালিকের কারাদণ্ড

বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক শাকিল ওরফে চোর শাকিলকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। রোববার সন্ধ্যায় সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন। আটক শাকিল খড়িকর সার্কিট হাউস পাড়ার বাসিন্দা। গত শুক্রবার তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিলো পুলিশ।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার অভিযোগের শুনানি শেষে অভিযুক্ত শাকিল দোষী সাব্যস্ত হন। এর প্রেক্ষিতে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
গত ১৪ সেপ্টেম্বর সার্কিট হাউস পাড়ার বাসিন্দা সাংবাদিক বেনজীন খানের বাড়ির পাশের সরকারি শিক্ষা অধিদফতরের ভবন থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে শাকিলকে নৈশপ্রহরীসহ স্থানীয় কয়েকজন আটক করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে একইদিন গভীর রাতে প্রাচ্যসংঘের প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যান শাকিল। এরপর গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড নিয়ে সাংবাদিক বেনজীন খানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে উপস্থিতরা তাকে আটক করে আগের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শাকিল কৌশলে প্রাচীর টপকে পালিয়ে যান।
এরপর রাতের অন্ধকারে প্রাচ্যসংঘের ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ভবনের জানালার বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় তার নিক্ষেপ করা ইটের আঘাতে বেনজীন খান আহত হন। পরে বেনজীন খান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)