Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বেনাপোল(যশোর) সংবাদদাতা বেনাপোল(যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৭:৪৮ পিএম
বেনাপোলে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত সেন্টু মিয়া ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু মিয়া (৫০) নামের এক মাদক কারবারীকে  গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশের দাবি, সেন্টু মিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে পোর্ট থানার দিঘীরপাড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার  মোসলেম আলীর মুদি দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন সেন্টু মিয়া। এ সময় পুলিশ তাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মামলায় আরও একজনকে সহযোগী আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।  সেন্টু মিয়ার বিরুদ্ধে এর আগে হত্যা চেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
 বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মাদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ধ্রুব/টিএম
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)