Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১২:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০১:৫১ পিএম
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ আটক

আটক সাইদুজ্জামান ও রতন ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের আরবপুর এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ এবং তার সহযোগী রতনকে আটক করেছে পুলিশ ও ডিবি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু শহরের আরবপুর বিমানবন্দর সড়কের মৃত হাসেম আলীর ছেলে এবং রতন পুরাতনকসবা কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল ঝুমঝুমপুর এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু এবং তার সহযোগী রতনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক সাইদুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আরবপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)