Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বারান্দীপাড়ায় সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৯:২৫ এ এম
বারান্দীপাড়ায় সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

শরিফুল ইসলাম জিতু ছবি: ধ্রুব নিউজ

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিতুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২২ জুলাই) গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত জিতু শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচিত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় অবস্থানকালে অপরিচিত একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে জিতুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জিতুকে স্থানীয়দের সহায়তায় কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের (রেফার) পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে জিতু মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)