Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশী অস্ত্রের ভাণ্ডারসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৫:২৬ পিএম
দেশী অস্ত্রের ভাণ্ডারসহ সন্ত্রাসী আটক

দেশীয় অস্ত্রের ভাণ্ডারসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রের ভাণ্ডারসহ এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একাধিক ধারালো দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে ডিবি যশোরের এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম কোতোয়ালি থানাধীন শংকরপুর মোড়ে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায়, শংকরপুর যশোর কলেজ রোড এলাকায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে ডিবির বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন।

গ্রেপ্তারকৃত মো. রাহাত হোসেন (৩০) যশোর শহরের কাজীপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

পরে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় তৈরি একটি দেশীয় চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি ধারালো হাসুয়া এবং দেশীয় পদ্ধতিতে চাইনিজ কুড়াল তৈরির কাজে ব্যবহৃত চারটি লোহার ধারালো পাত উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, রাহাত হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্র প্রদর্শন করে যশোর শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পূর্বের চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে আজ মঙ্গলবার (১৬ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)