Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাহাদুরপুর থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল,২০২৬, ০৯:৫০ এ এম
বাহাদুরপুর থেকে অস্ত্রসহ যুবক আটক

অস্ত্রসহ আটক শাহিনুর রহমান ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে একটি রিভলবার ও চাকুসহ শাহিনুর রহমান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বাহাদুরপুর গ্রামে এক সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহিনুরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধার করা হয়।আটক শাহিনুরকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)