Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

ঝিকরগাছা প্রতিনিধি ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ,২০২৬, ১০:১৪ এ এম
ঝিকরগাছায় গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গুচ্ছগ্রামে এই অভিযান পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।

অভিযানে বারবাকপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে অমেদ আলী (৫০)-কে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ঝিকরগাছা থানার এসআই (নি.) মো. রেজাউল করিমসহ পুলিশের একটি চৌকস দল। দণ্ড প্রদানের পর উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সামনে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন জানান, আটক অমেদ আলী মূলত নিজে মাদক সেবন করতেন এবং অন্যের কাছে তা বিক্রি করতেন। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)