Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ১৭৯৭ লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ১০:০৪ পিএম
মণিরামপুরে ১৭৯৭ লিটার জ্বালানি তেল জব্দ

যশোর মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। আজ শনিবার মোবাইল কোর্টের অভিযানে একটি ধানের আড়ত ও দুটি গোডাউনে লুকিয়ে রাখা ওই তেল জব্দ করা হয়। দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসন ওই অভিযান চালায়।

সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, খেদাপাড়া বাজারে একটি গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী তবিবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত খেদাপাড়া বাজারের ওই গুদামে অভিযান পরিচালনা করে পেট্রোল, ডিজেল ও মবিল জব্দ করা হয়।

তিনি বলেন, প্রথমে বাজারের একটি ধানের আড়ত থেকে অবৈধভাবে মজুত করা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। খুচরা জ্বালানি ব্যবসায়ী মো: তবিবুর রহমান (৩০) অধিক মুনাফার আশায় অবৈধভাবে এই পেট্রোল মজুত করেছিলেন। তবিবুর রহমান ওই এলাকার মৃত মহাসিন আলীর ছেলে। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী এবং অভিযুক্ত তবিবুর রহমানের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি গোডাউন ও একটি বন্ধ দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে সব মিলিয়ে মোট ১,৭৯৭ লিটার জ্বালানি তেল ও লুব্রিকেন্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ডিজেল ৭৭৫ লিটার,মবিল ৮৫০ লিটার, পেট্রোল ১৩০ লিটার,হাইড্রলিক ওয়েল ২২ লিটার ও গিয়ার ওয়েল ২০ লিটার।

তিনি জানান, অভিযান চলাকালে অভিযুক্ত মো: তবিবুর রহমান কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত সব জ্বালানি তেল মণিরামপুর উপজেলার গোহাটা মোড়স্থ 'জিএন ফিলিং স্টেশনে' সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, জব্দকৃত জ্বালানি তেল পৌরশহরের জিএন ফিলিং ষ্টেশনে বিক্রি করে সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। আর এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)