Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াত জয় পাওয়া ২ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৮:১৪ পিএম
জামায়াত জয় পাওয়া ২ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে হাইকোর্ট রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন–এর নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

রাজশাহী-৪ আসনে জাময়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন।

এ ছাড়া আরও কয়েকটি আসনে একই ধরনের অভিযোগ এনে আবেদন করা হয়েছে। ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে শেরপুর-১ আসনে অভিযোগ এনে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আদালত সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশন–এর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)