Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু মামলা পুনঃতদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৪ পিএম
যশোরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু মামলা পুনঃতদন্তের নির্দেশ

যশোরের ‘দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভুল চিকিৎসায় প্রসূতি তাজরিন সুলতানা রুকুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদনের ওপর বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর মণিরামপুরের কাশিপুর গ্রামের বাদী আব্দুল আলিম দুই চিকিৎসক ও ক্লিনিক পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ মে রাতে আব্দুল আলিমের ভাইজি তাজরিন সুলতানা রুকুর প্রসব বেদনা উঠলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দালালের খপ্পরে পড়ে স্বজনেরা তাকে শহরতলীর দেশ ক্লিনিকে ভর্তি করেন। পরদিন সকালে আসামি চিকিৎসক সন্দীপ কুমার পাল তড়িঘড়ি করে রুকুর সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। একটি কন্যা সন্তানের জন্ম হলেও অপারেশনের পর রুকুর তলপেট ফুলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্বজনেরা বিষয়টি বারবার জানালেও ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকরা গুরুত্ব দেননি।

পরবর্তীতে ১৯ মে রুকুকে ছাড়পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসায় রুকুর কিডনি ও ফুসফুস অকেজো হয়ে গেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় ২০ মে ভোররাতে রুকু মারা যান।

আদালতের নির্দেশনা: ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দায়ের করা এই মামলার তদন্ত প্রতিবেদন ইতিপূর্বে জমা দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি বাদীপক্ষ। বুধবার আদালতে নারাজি পিটিশন দাখিল করা হলে বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)