Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বামীর কাছে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৭:৩৬ পিএম
স্বামীর কাছে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে  মামলা

স্বামীর কাছে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ছবি: নিজস্ব প্রতিবেদক

যশোরে স্বামীর কাছে ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক দাবি করায় স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকায় বসবাসকারী তরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন— মাদারীপুর সদরের চর গোবিন্দপুর খোয়াজপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে ও বাদীর স্ত্রী মিম, মৃত জমির বয়াতীর ছেলে ইসমাইল বয়াতী, সামছুদ্দীন বয়াতীর ছেলে ডালিম বয়াতী, মৃত ইছহাক বয়াতীর ছেলে হুমায়ুন ব্যাপারী ও ঢাকা লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোডের নেছার উদ্দীন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২ মে তরিকুল ইসলাম পারিবারিকভাবে মিমকে বিয়ে করেন। বিয়ের সময় মিমকে ৫ লাখ টাকার গহনা দেওয়া হয়েছিল। মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত। বিষয়টি মিমের পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করেন।

বিষয়টি আবারও তার পরিবারের সদস্যদের জানালে গত ১ জুন অপর আসামিরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় আসেন। ওই দিন মিম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা ও ১ বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করে এবং তা পূরণ না হলে সংসার করবেন না বলে জানায়। মিমের দাবি পূরণে অস্বীকৃতি জানালে গহনা, মূল্যবান জিনিসপত্র ও ২ লাখ নগদ টাকা নিয়ে তারা চলে যান। পরবর্তীতে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।

শোরের স্বামীর কাছে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক

যশোরে স্বামীর কাছে ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক দাবি করায় স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকায় বসবাসকারী তরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন— মাদারীপুর সদরের চর গোবিন্দপুর খোয়াজপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে ও বাদীর স্ত্রী মিম, মৃত জমির বয়াতীর ছেলে ইসমাইল বয়াতী, সামছুদ্দীন বয়াতীর ছেলে ডালিম বয়াতী, মৃত ইছহাক বয়াতীর ছেলে হুমায়ুন ব্যাপারী ও ঢাকা লালবাগ থানার ওয়াটার ওয়ার্কস রোডের নেছার উদ্দীন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২ মে তরিকুল ইসলাম পারিবারিকভাবে মিমকে বিয়ে করেন। বিয়ের সময় মিমকে ৫ লাখ টাকার গহনা দেওয়া হয়েছিল। মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত। বিষয়টি মিমের পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করেন।

বিষয়টি আবারও তার পরিবারের সদস্যদের জানালে গত ১ জুন অপর আসামিরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় আসেন। ওই দিন মিম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা ও ১ বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করে এবং তা পূরণ না হলে সংসার করবেন না বলে জানায়। মিমের দাবি পূরণে অস্বীকৃতি জানালে গহনা, মূল্যবান জিনিসপত্র ও ২ লাখ নগদ টাকা নিয়ে তারা চলে যান। পরবর্তীতে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)