Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০১:২৮ পিএম
যশোরে জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সোমবার যশোর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার যশোর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

জেলা শিক্ষা অফিসার ও জেলা ক্রীড়া সমিতির সম্পাদক মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার খালিদ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন এবং উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন।

সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় হ্যান্ডবল, দাবা এবং বালক-বালিকা বিভাগের কাবাডিসহ মোট আটটি ইভেন্ট রয়েছে। এসব ইভেন্টে জেলার আটটি উপজেলার প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)