Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লেবুতলা এনায়েতপুরে দিনব্যাপী জমজমাট ফুটবল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:৫৩ পিএম
লেবুতলা এনায়েতপুরে দিনব্যাপী জমজমাট ফুটবল

লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই খেলার আয়োজন।

যশোর জেলা ছাত্রদলের সদস্য রাকিব হাসানের উদ্যোগে আয়োজিত এই ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই খেলা দেখতে মাঠে ভিড় জমায় বিভিন্ন বয়সী দর্শক। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপস্থিত দর্শকেরা দারুণভাবে উপভোগ করেন।

দিনব্যাপী খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু দাউদ হোসেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নান্নু হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবনেতা মিথুন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হামিদ, রবি, জাকির, ফারুকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)