Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:৪৮ পিএম
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ছবি: বেনাপোল প্রতিনিধি

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০আগষ্ট) বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 বিদ্যালয়ের শিক্ষকদের হাতে খেলার বল তুলে দেন শার্শা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর। এ সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমেদ, শিক্ষক মোখলেসুর রহমানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলায় আরও আগ্রহী হবে এবং বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমও গতিশীল হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)