Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের তারিখ চূড়ান্ত, ফাইনাল মাদ্রিদে

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০১:৪৭ পিএম
চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের তারিখ চূড়ান্ত, ফাইনাল মাদ্রিদে

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ কাটিয়ে খেলাপ্রেমীদের চোখ এখন আবার ক্লাব ফুটবলের আঙিনায়। ইউরোপের শীর্ষ সারির ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুমের বাঁশি বাজবে আগামী আগস্টেই। তবে ফুটবল বিশ্বের সমস্ত আগ্রহ ও উন্মাদনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই রয়েছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—উয়েফা চ্যাম্পিয়নস লিগ। মর্যাদার এই লড়াইয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার প্রাথমিক ধাপ অর্থাৎ বাছাইপর্বের ম্যাচগুলো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বাছাইয়ের প্লে-অফ লড়াইয়ের অবসান ঘটলেই মাঠে গড়াবে টুর্নামেন্টের মূল আকর্ষণ 'লিগ পর্ব'। আর এই বহুল প্রতীক্ষিত মূল পর্বের দলগুলোর ভাগ্য নির্ধারণী ড্রয়ের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে উয়েফা। আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এই জমকালো ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস টেন ২।

নতুন ফরম্যাট অনুযায়ী, এবারের আসরেও মোট ৩৬টি পরাশক্তি লিগ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। ড্র প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি দল তাদের ৮টি ভিন্ন প্রতিপক্ষ পাবে, যেখানে প্রতিপক্ষদের বিরুদ্ধে তারা ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে। ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষস্থানীয় পাওয়ারহাউজ ক্লাবগুলোর পাশাপাশি বাছাইপর্বের চূড়ান্ত বাধা পেরিয়ে আসা দলগুলোকে নিয়ে নিশ্চিত হবে ৩৬ দলের পূর্ণাঙ্গ তালিকা।

আসন্ন মৌসুমের লিগ পর্বের রোমাঞ্চকর লড়াই শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপর উত্তীর্ণ দলগুলোকে নিয়ে শুরু হবে নকআউট পর্বের কঠিন সমীকরণ। সব লড়াই শেষে আগামী বছরের ৫ জুন স্পেনের রাজধানী মাদ্রিদের চোখ ধাঁধানো মেত্রোপলিতানো স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হবে ইউরোপের নতুন চ্যাম্পিয়ন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)